রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ রফিক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের আরও দুই যাত্রী আহত হন।
গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রফিককে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।