সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখার স্থান পরিবর্তন

উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে গতকাল সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) ডি আর টাওয়ার (২য় তলা) ৬৫/২/২ বক্স কালভার্ট রোডে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকদের মধ্যে নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান এবং মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, ‘গ্রাহকদের আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় মতিঝিল শাখাটি নতুন স্থানে স্থানান্তর করা হলো। পরিসর বাড়িয়ে নতুন এই শাখার মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেবার দুয়ার উন্মোচিত হলো।’

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং অন্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও  মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মাহমুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।