ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। এর মধ্যে ৪ থেকে ৬ জুন এই তিন দিনে এসেছে ২০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম ছয় দিনের রেমিট্যান্স প্রবাহ কমেছে। ২০২৫ সালের ১ থেকে ৬ জুন সময়ে দেশে এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে এবার প্রবাহ প্রায় ২০ দশমিক ৭৮ শতাংশ কম।

যদিও মাসভিত্তিক প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেছে, সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৮৩৬ কোটি ৮৯ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত