ফিফা বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। এই উদযাপনকে আরও রঙিন করতে গ্রাহকদের জন্য ‘শূন্য শতাংশ পে-ফ্লেক্স’ ক্যাম্পেন চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স বিক্রয় প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য সুদে সর্বোচ্চ ২৪টি মাসিক সহজ কিস্তিতে টেলিভিশন ও হোম এন্টারটেইনমেন্ট পণ্য কেনার সুযোগ পাবেন।
ক্যাম্পেনের আওতায় সিঙ্গার বাংলাদেশ থেকে কেনাকাটায় সর্বোচ্চ ২৪ মাস এবং বেস্ট ইলেকট্রনিক্স, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, ইলেকট্রো মার্ট, এসকোয়ার ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স, হায়ার বাংলাদেশ, র্যাংগস ইলেকট্রনিক্স, র্যাংগস ই-মার্ট, ট্রান্সকম ইলেকট্রনিক্স ও ওয়ালটন থেকে কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য সুদে পে-ফ্লেক্স সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এ ছাড়া বাটারফ্লাই মার্কেটিং, দারাজ বাংলাদেশ, পিকাবু ডটকম এবং সনি স্মার্ট থেকে পণ্য কিনলে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কিস্তির সুবিধা পাওয়া যাবে।