‘ইরান চুক্তি মেনে নেয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই’

ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই।

রবিবার (৭ জুন) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত আমিই নেই, সিদ্ধান্ত তিনি (নেতানিয়াহু) নেন না।

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, ইরানের হামলা হলেও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার বদলায়নি।

যুদ্ধবিরতি সত্ত্বেও রবিবার লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রবিবার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।