৫২ তে পা, ভাত-রুটি খেয়েই ফিট শিল্পা!

বলিউডের যে কয়েকজন সিনিয়র অভিনেত্রী এখনও নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম শিল্পা শেঠি। আজ ৮ জুন জীবনের ৫২ বসন্ত স্পর্শ করলেন এই ‘ধারকান’কন্যা। 

দীর্ঘ দিন সিনেমায় অনিয়মিত হলেও সমাজমাধ্যমে সক্রিয় তিনি। মাঝেমধ্যে শরীরচর্চা, খাবারের ভিডিও, ছবি পোস্ট করতে দেখা যায় দুই সন্তানের মা শিল্পাকে। তবে এখনও তার নির্মেদ শরীর, ত্বকের দীপ্তি, ফিটনেস অনুরাগী মহলে চর্চিত। 

অভিনেত্রী জানিয়েছেন ভাত এবং রুটি খেতে ভালবাসেন তিনি। খানও। আর কী থাকে শিল্পার ডায়েটে? নায়িকার সকাল শুরু হয় অ্যালো ভেরার রস দিয়ে। অভিনেত্রীর কথায়, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকে জৌলুস আনতে সাহায্য করে অ্যালো ভেরার রস।’ 

কিছুটা বিরতি নিয়ে তিনি খান পরিজ় (দানাশস্য দিয়ে তৈরি খাবার) এবং চা। তবে একই সঙ্গে জীবন থেকে সাদা বাদ দিয়েছেন তিনি। সাদা ময়দা, সাদা চিনি এবং সাদা চাল। একই নিয়ম মেনে চলেন বলিউডের আর এক তারকা শাহরুখ খান। শিল্পার কথায়, পারতপক্ষে চিনি এড়িয়ে চলেন তিনি। মিষ্টি পদ খেতে হলে বেছে নেন ব্রাউন সুগার।