ছড়িয়ে পড়েছে তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। 

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া না পেলেও নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘খবরটি সত্যি না। তিনি ঠিক আছেন।’