তানিয়া বৃষ্টি ফের অসুস্থ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির শারীরিক সমস্যার সমাধান মিলছে না। আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি।  ফেসবুক পোস্টে অভিনেত্রী নিজে এ তথ্য জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। 

পোস্টে তিনি উল্লেখ করেন, হঠাৎ অসুস্থতা অনুভব করায় আবারও চিকিৎসা নিতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও ইঙ্গিত দেন তিনি। চলতি বছরেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়। 

চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন তিনি। কিছুদিন সুস্থ থাকার পর হঠাৎ আবার অসুস্থতা দেখা দেওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত