‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এ গণজমায়েতের আয়োজন করা হয়।
গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, শৈলকুপা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আলম, পৌর কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান।
এ ছাড়া সমাবেশে পৌর এলাকার কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।