বিপ্লব ও সংহতি দিবসের চট্টগ্রাম বিএনপির চারদিনের কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির চার দিনব্যাপী কর্মসূচি শনিবার (৭ নভেম্বর)বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বলে জানিয়েছে দলের সংশ্লিষ্টরা। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এমন একটি অধ্যায়, যা জাতীয় ঐক্য, রাজনৈতিক পরিবর্তন এবং রাষ্ট্রের স্বাধীন সত্তা রক্ষার প্রশ্নকে সামনে নিয়ে আসে। একটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কখনোই জনগণের অধিকারকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, শোভাযাত্রা শুরুর আগে জমিয়তুল ফালাহ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখবেন। পরে সেখান থেকে  শোভাযাত্রা কাজির দেউড়ি, আসকার দীঘির পাড় ও জামালখান মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

দলীয় সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চারদিন ব্যাপী কর্মসূচীর প্রথম দিনে শনিবার বিকেল ৩টায় জমিয়তুল ফালাহ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ৬ নভেম্বর মহানগর যুবদলের উদ্যোগে কর্মসূচি, ৭ নভেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সর্বশেষ সর্বাধিক পঠিত