ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দে (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রজনী ডাক্তার বাড়ির বাসিন্দা সুমন দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগরের মানিকপুর এলাকায় একটি ঘরের ভেতরে এস.এসের কাজ করছিলো বিজয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।