নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের রান্নাঘরে সিলিন্ডার পাইপের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনায় ঘটে। দগ্ধরা হলেন হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তারা গার্মেন্টস ও কাঁচামাল ব্যবসায়ী। দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক।