২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন হামে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে শনাক্ত হয়েছে ১২৬ জন। সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭ জন।