হাসি হাসি রাশি রাশি

মজার ছেলে বকুল। বন্ধুরা কোনো প্রশ্ন করলে মজার মজার উত্তর দেয়। বন্ধুরাও সে জন্য সারাক্ষণ প্রশ্ন করে। বকুলকে হাসতে দেখে কাজল জিজ্ঞেস করল-

কাজল : কিরে, তুই এত হাসছিস কেন?

বকুল : হাসি, কই হাসছি না তো! দাঁতে একটু হাওয়া লাগাচ্ছি আর কী!

শিক্ষক : বলতো পল্টু, একটা হাতিকে ফ্রিজে রাখার সহজ উপায় কী?

পল্টু : খুব সহজ স্যার! প্রথমে ফ্রিজের দরজাটা খুলব, হাতিটাকে ভেতরে ঢুকাব, তারপর দরজাটা বন্ধ করে দেব!

শিক্ষক (হেসে) : আচ্ছা, তাহলে এবার বলতো একটা জিরাফকে কীভাবে ফ্রিজে রাখবে?

পল্টু : এটাও সহজ স্যার! প্রথমে ফ্রিজের দরজা খুলব, হাতিটাকে বের করব, তারপর জিরাফটাকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেব!

বাবা : খোকা, বড় হয়ে তুমি কী হতে চাও?

ছেলে : আমি এমন কিছু হতে চাই, যেটা হলে শিশুরা অনেক খুশি হবে।

বাবা : সেটা কী?

ছেলে : আমি ‘মেঘাচ্ছন্ন আকাশ’ হতে

চাই, বাবা!

বাবা (অবাক হয়ে) : কেন?

ছেলে : কারণ মেঘাচ্ছন্ন আকাশ দেখলেই

তো স্কুল ছুটি দিয়ে দেয়, আর শিশুরা অনেক খুশি হয়!

গ্রন্থনা : শাহ জামান