আমেরিকা, কানাডা ও
মেক্সিকোতে খেলা,
বিশ্বকাপে ফুটবল ঘিরে
জমবে দারুণ মেলা।
প্রিয় দেশের জার্সি গায়ে
ঘুরছে খোকা ঘরে,
একশন নিয়ে তুলছে ছবি
ফুটবল হাতে ধরে।
উড়বে দেশের পতাকা সব
নানান রঙে ভরা,
বিশ্বকাপের সকল খেলায়
উঠবে মেতে ধরা।
চিৎকার করে উঠবে সবাই
গোল গোল গোল বলে,
দেখবো খেলা সবাই মিলে
রাতটা যাবেই চলে।