প্রিয় পায়রা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো।
মনে আছে তো, বাবা দিবসের লেখা ও আঁকা পাঠাতে হবে ১৫ জুনের মধ্যে।
মনে না থাকলে আবারও মনে করিয়ে দিই, প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত হয়। এ বছর বাবা দিবস পালিত হবে ২১ জুন। বাবাকে নিয়ে তোমার লেখা ও আঁকা পাঠিয়ে দাও ১৫ জুনের মধ্যে [email protected] এই ইমেইলে। তোমাদের লেখা ও আঁকায় প্রকাশিত হবে পায়রার বাবা দিবস সংখ্যা।