হামে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাম আলোচনায় আসার পর এর আগে এক দিনে কখনো এত কম মৃত্যু হয়নি। রাজশাহীতে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনায় চলতি বছরের মার্চ মাস থেকে হামের বিষয়টি আলোচনায় আসে। ১৫ মার্চ থেকে সরকার হামের তথ্য সংগ্রহ শুরু করে। ২ এপ্রিল থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর থেকে এখন পর্যন্ত এটি সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭ জন এবং হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের।