মাদক বিক্রির জের

মোটরসাইকেল আরোহীকে ইট ছোড়ার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ এএম

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে আহত করার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ ও আনোয়ার হোসেন বাবু। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সামাজিক মাধ্যমে ইট মেরে আহত করার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল।

সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা ২০ মিনিটে পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী হাইস্কুলের কাছে রাফির মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন কয়েকজন। রাফি মোটরসাইকেল না থামালে তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারা হয়। এতে মাথার ডান পাশে আঘাত লেগে রাফি মোটরসাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরাই তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত