কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর, সম্পাদক মনির

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী ২০২৬-২০২৮ কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আনিছুর রহমান শেলীকে সভাপতি ও মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, শরিফুল ইসলাম মাহফুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন, অর্থ সম্পাদক নাহিদ খান, দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়াত হোসেন সাদী।

কার্যনির্বাহী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র, আবু সাঈদ, মিজানুর রহমান শামীম, সুমন মিঞা প্রমুখ।