কালিহাতীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত আসিক (১১) উপজেলার মাহিদুল বল্লা পশ্চিমপাড়া এলাকার মাহিদুলের ছেলে ও বল্লা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রথশ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে আসিক সমবয়সী কয়েকজনের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পুকুরের মাঝামাঝি চলে যায়। দীর্ঘ সময় পার হলেও পুকুর থেকে সাড়া-শব্দ না পাওয়ায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর পুকুরের তলদেশ থেকে আসিককে উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, আসিক হিস্টেরিয়া রোগে আক্রান্ত ছিল। পুকুরের মাঝখানে গোসলের সময় সে অচেতন হয়ে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত