টিনএজারদের অনলাইন নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ঝহধঢ়পযধঃ. এখন থেকে ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীরা আর সবার জন্য উন্মুক্ত ‘স্পটলাইট’ ফিচারে ভিডিও বা অন্যান্য কনটেন্ট প্রকাশ করতে পারবে না। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ঊহমধফমবঃ জানিয়েছে, কম বয়সীদের গোপনীয়তা সুরক্ষা এবং সামাজিক চাপ কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পটলাইট হলো স্ন্যাপচ্যাটের এমন একটি ফিচার, যেখানে আপলোড করা ভিডিও সাধারণত বৃহৎ পরিসরের দর্শকের কাছে পৌঁছে যায়। নতুন নিয়ম অনুযায়ী, কম বয়সী ব্যবহারকারীদের জন্য আলাদা প্রোফাইল সুবিধা চালু করা হবে, যেখানে তারা শর্ট ভিডিও ও স্টোরিজ শেয়ার করতে পারবে শুধু পারস্পরিক বন্ধুদের সঙ্গে। এসব কনটেন্ট সাধারণ ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান হবে না।
স্ন্যাপচ্যাটের ভাষ্য, বিশ্বস্ত বন্ধুদের মধ্যে সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। পাশাপাশি ‘লাইক’ বা জনপ্রিয়তার পরিমাপক কমিয়ে কিশোর-কিশোরীদের ওপর সামাজিক চাপও হ্রাস করা হবে। টিনএজারদের নিরাপত্তা জোরদারে প্রতিষ্ঠানটি এর আগেও প্যারেন্টাল কন্ট্রোলসহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে।