রোজিনার ‘বিশ্বকাপের তুফান ঝড়ে’

এবারের বিশ্বকাপ ফুটবল উন্মাদনা নিয়ে একাধিক গান প্রকাশ করছেন রোজিনা আক্তার। গত ১০ জুন প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘প্রিয় আর্জেন্টিনা’ শিরোনামের একটি গান। সুরের আলো বিডি ইউটিউব চ্যানেল (surer alo bd YouTube chanal)-এ প্রকাশ পাওয়া গানটি এখন অনেকের মুখে মুখে। প্রথম গানের পর একই চ্যানেল থেকে আগামী বৃহস্পতিবার অবমুক্ত করা হবে ‘বিশ্বকাপের তুফান ঝড়ে’ নামের আরও একটি গান। ডক্টর মহসিন আলীর কথায়, এস আই শফিকের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। এরপর প্রকাশ পাবে আরেক গান ‘মেসি নেইমারে জাদু ছড়ায়’। এই গানেরও কথা লিখেছেন ডক্টর মহসিন আলী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। রোজিনা জানালেন, এবারের বিশ্বকাপের একাধিক গানে কণ্ঠ দিয়েছি, আমার বেশ ভালো লাগছে, গানগুলোর কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে। বরাবরের মতো এবারও গানগুলো মনের মাধুরী দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।