গাজায় নিহত ৭৩ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও, থামছে না ইসরায়েলি বর্বরতা। গত সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছেন। হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে, আল জুবায়েদা এলাকার পশ্চিমে একটি মসজিদের প্রবেশদ্বারে এবং দেইর আল বালাহ এলাকায়। এ নিয়ে গত আট মাসে অন্তত ১ হাজার জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। আরও আনুমানিক ৮ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং ৩ হাজার জন নিখোঁজ হয়েছেন। গাজায় গত বছর অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের সেনারা বহু ফিলিস্তিনিকে অপহরণ করেছে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, এই সময়ের মধ্যে অন্তত ৯৫ জন আটক হয়েছে।