গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (এন-৫৩ ও বারি-৫ জাতের) উৎপাদনে প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শীতকালীন মৌসুমে কৃষকদের পেঁয়াজ বীজের চাহিদা প্রায় ১১০০-১২০০ টন। বিএডিসি গড়ে প্রতি বছর প্রায় ২০-৩০ টন শীতকালীন পেঁয়াজ বীজ সরবরাহ করে। মূলত গ্রীষ্মকালীন মৌসুমে বিএডিসির মাধ্যমে পেঁয়াজ বীজ উৎপাদন করা হয় না। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভারত থেকে এ বীজ আমদানি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা আকারে কৃষকদের বিতরণ করা হয়।
আগামী তিন অর্থবছরে দেশের ভেতরেই বিএডিসি ১১০ টন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।