যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি দাবি ইকরার বাবার

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরেই আত্মসমর্পণ করেন স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামী অভিনেতা যাহের আলভী। ওই সময় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নির্দেশে সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ইকরার বাবা ও মামলার বাদী কবির হায়াত খান। 

আদালতে সংবাদমাধ্যমকে কবির হায়াত খান বলেন, ‘আজকে বিজ্ঞ আদালতের এ নির্দেশে আমি সন্তুষ্ট। আমি সুষ্ঠু বিচার প্রত্যাশী। যাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাই আমি।’