চা-কফি, ফলের রস খালি পেটে কোনটা ক্ষতি

নির্দিষ্ট কিছু খাবার খালি পেটে খাওয়া যাবে না এমনটা আমরা অনেকেই জানি। কিন্তু পুষ্টিবিদরা বলছেন ভিন্ন কথা। লেবুজাতীয় ফল, আনারস, চা-কফি বা ফলের রস যে সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। যেসব ব্যক্তির পরিপাকতন্ত্রের সংবেদনশীলতা বা পেটের সমস্যা রয়েছে, তারা এসব খাবার খালি পেটে খেলে সমস্যা হতে পারে। কিছু খাবার নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু সকালে খালি পেটে খেলেই যে স্বাস্থ্যের ক্ষতি হবে, তা নয়।

লেবুজাতীয় ফল ও আনারস : এসব ফলে অ্যাসিডের পরিমাণ বেশি। যাদের অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস রয়েছে, তারা এই ফলগুলো খেলে বুকে জ¦ালা ভাব, পেটে অস্বস্তি বাড়তে পারে। তবে বেশিরভাগ মানুষের জন্য এগুলো পুষ্টিকর। খেলে কোনো সমস্যা হয় না।

আপেল : আপেল পেটের জন্য ভালো। এতে ফাইবার ও  প্রোবায়োটিক রয়েছে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সহায়তা করে। খালি পেটে আপেল খাওয়া ক্ষতিকর নয়।

চা ও কফি : ক্যাফেইন গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে। কারও কারও ক্ষেত্রে খালি পেটে চা-কফি খেলে অ্যাসিডিটি, পেট ফাঁপা, বমি বমি ভাব বা অস্থিরতা দেখা দেয়। তবে যাদের ক্যাফেইন সহ্য হয়, তাদের সাধারণত হজমের সমস্যা হয় না।

মসলাদার খাবার : যাদের পাকস্থলী সংবেদনশীল, তারা মসলাদার খাবার খেলে পেটে জ¦ালা ভাব দেখা দেয়। অনেক সময়ে গ্যাস্ট্রাইটিস বা রিফ্লাক্সের সমস্যা বাড়ে।

ফলের রস : ফলের রস খাওয়ার চেয়ে গোটা ফল খাওয়া ভালো। কারণ ফলের রসে কোনো পুষ্টি থাকে না। এটি খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এমনকি ভরা পেটেও ফলের রস খাওয়া উচিত নয়।