রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ গরুর পাশে: হানজালা

বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা।

রবিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রাশেদ খানকে উদ্দেশ করে বিভিন্ন রসাত্মক মন্তব্য করেন তিনি।

হানজালা তার পোস্টে লেখেন, রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে-বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!

তিনি আরও লেখেন, আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে!

এছাড়া চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশে কৌতুক করে তিনি লেখেন, চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ-গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে!