দৈনিক আজকের পত্রিকায় চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। সম্প্রতি প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো

প্রতিষ্ঠানের নাম: দৈনিক আজকের পত্রিকা

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট

পদসংখ্যা: অনির্ধারিত

কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা। ইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করা। সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।

অভিজ্ঞতা: প্রার্থীকে অনলাইন সংবাদপত্র বা সংবাদ পোর্টাল, পত্রিকা বা ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

কর্মস্থল: বনশ্রী, ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

দক্ষতা

প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে।

সংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।

সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে career@ajkerpatrika.com এই মেইলে সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন, ২০২৬