ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ২৪ নভেম্বর
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় বলিষ্ঠ দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস ও রিপোর্টিং টুলসের ওপর ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সামগ্রিক সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।