রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত আব্দুল্লাহ (২৫) পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।
নিহতের পরিবারের বরাতে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, রাজবাড়ী থেকে প্রাইভেটকার নিয়ে প্রবাসী মামা শ্বশুরকে আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন আব্দুল্লাহসহ চারজন। প্রাইভেটকারটি কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
কাভার্ডভ্যান ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।