শৈলকুপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:১৭ পিএম

ঝিনাইদহে শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন  নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকালে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন (৪২) যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বরদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন ট্রাকচালক আব্বাস। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ মর্গে রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত