কাফরুল থানা মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হত্যা মামলায় কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় শেখ হাসিনাসহ ৬৫ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়।