আইনমন্ত্রী বললেন

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:০২ এএম

দেশের প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বরোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ‘আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠিত কনসালটেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ‘রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ’ এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘প্রবীণরা বয়সজনিত কারণে অনেক ক্ষেত্রে শিশুদের থেকেও বেশি অসহায় হয়ে পড়েন। তাই তাদের কল্যাণে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইন ও নীতিমালার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’ তিনি বলেন, ‘প্রবীণদের প্রতি অবহেলা ও নির্যাতনের অনেক ঘটনা কেবল আইন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব নয়, বরং এ ক্ষেত্রে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ অপরিহার্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত