ছেলের লাঠির আঘাতে বাবা খুন

রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৬১) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নগরীর মেহেরচ-ী এলাকায় গতকাল সোমবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল ইসলাম (২৭) পলাতক রয়েছে। নিহত রেজাউল করিম পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ছেলে রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে লেখাপড়া শেষ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পারিবারিকবিষয় নিয়ে রাকিবুলের বাবা ও মায়ের মধ্যে বাগ্বিত-া হচ্ছিল। রাকিবুল তার মায়ের পক্ষ নিয়ে বাবার উপর চড়াও হন। একপর্যায়ে তিনি তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে রেজাউল মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে।