তমিজ উদ্দীন লোদী

বৃষ্টি তুমি আকুল হয়ে ঝরো

বারান্দাতে রোদ এসেছে বাগান ঘিরে হ্লাদ

আকাশ তবু ঘন হচ্ছে মেঘের প্রতিবাদ

প্রজাপতির ঝাঁক নেমেছে বৃষ্টি থরোথরো

বৃষ্টি তুমি আকুল হয়ে ঝরো শুধুই ঝরো।

আমি যখন স্মৃতির ভেতর হারিয়ে ফেলছি খেই

অশ্রু যখন টলটলালো তখন তুমি নেই

অশ্রু এখন বৃষ্টি হয়ে ঝরছে এধার-ওধার

তুমি তখন অন্যপাশে শূন্য-অন্তঃসার।