ফাগুন মল্লিক

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:০৮ এএম

সহজ পাখি

 

সে জানালা বন্ধ করেছ নিজেই

যে সহজে হাত বাড়ালেই বর্ষাকাল ছোঁয়া যায়

 

বৃষ্টি হচ্ছে, মন উচাটন

শিয়রে আদরের অপেক্ষা, অথচ তোমার

জগৎজোড়া কেবলই উপেক্ষা

 

হাতের তালুতে শীতলতা, তোমার

হৃদয়তান্ত্রিক জটিলতা

চরিত্রের খোলস ছেড়ে এসে দেখো, উজ্জ্বল ব্যথা

স্মৃতির কোলাজ হয়ে দাঁড়ানো অতীতে;

 

খেয়া প্রস্তুত, রোদ্দুরও ঝিকিমিকি

কেবল তোমার অপেক্ষা, একবার

চিৎকার করে কেবল ডেকে দেখো—

 

তোমারও বুকে আছে, খোপছাড়া এক পাখি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত