ফকির ইলিয়াস

উনুনে ঝড়ের জীবন

অখ- আগুনের মতোই বুকে তুলে নিচ্ছি একমুঠো ঝড়। বলছি, উনুন সাজাও। যে উনুনে স্থির হয়ে আছে অগণিত মানবজীবন, তারা হেসে উঠুক। দেখুক, বর্ষা শুধু বর্ষণপ্রবণ নয়—অনেক প্রেমের পরাগও ওড়ে সেই ঝড়ের ভেতর!

জড়িয়ে ধরতে গিয়ে যে বৃষ্টিকে কেবলই তুলে রেখেছি,

আষাঢ়ের অণুতে—এসো তাকেই

বরণ করি বিগত বিচ্ছেদে; আর আবার তোমাকেই আঁকি শ্রাবণ-বন্দনায়,

যেভাবে বিরহী বেহালা, একটি বজ্রসুর গেয়ে যায়!