আহমেদ মুনীরুদ্দিন

সহজীবন

এমন বৃষ্টিদিন

খুব খুনে—

 

ডাকে

গোপনে

জনে জনে।

 

কেউ জানলায়

চেয়ে থাকে

কেউ আটকায়

চৌকাঠে

 

কেউ পা ফেলতেই

ডোবে

কেউ জলকাদাতেই

হাঁটে।

 

এমন বৃষ্টিদিন

খুব খুনে—

 

ডাকে

তোমাকে

আমাকে

 

সহজীবনের

লোভে

ডাকে

সহমরণে।