ভাণ্ডারিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১ 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ রিপন সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট এলাকার রাসেল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিপন সরদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ার মৃত বাদশা সরদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।