মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা  পুলিশ। 

শনিবার (২৭) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাজাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরাফাত ওই গ্রামের হুমায়ুন খানের ছেলে।

ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া গ্রামের আরাফাতের বাড়িতে অভিযান চালান ডিবি পুলিশের টিম। এ সময় তার বসতঘরের ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। 

আরাফাতকে গ্রেপ্তার করতে পারলেও অন্য একজন পালিয়ে গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।