দুমকিতে অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাজী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। শনিবার (২৭ জুন) বরিশালের নলছিটি জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত কাজী সয়জদ্দিনের ছেলে কাজী জাকির হোসেন ইসলামি ব্যাংকের দায়ের করা সিআর-৩৭৩/২৬ নম্বর অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সুমন হাওলাদার ও এএসআই দুলাল সরকার তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নলছিটি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আসামিকে পটুয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।