বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:১৭ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. ছলিমুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানকালে ১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন— চরটিটিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর মাঝি (৫০) এবং টবগী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নিজাম পণ্ডিত (৩০)। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত