চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন শাকিবের কথিত সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যার বাবা হিসেবে শাকিব খানকেই দাবি করছেন এই অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো নীরব ভূমিকা পালন করছেন শাকিব খান। তবে দুই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও ট্রলের ঘটনায় এবার সরব হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই নায়িকা বলেন, শেহজাদ তার বাবার বাসায় যাবে, তিনিও যাবেন, আবার প্রয়োজনে অফিসেও যাবেন এটাই স্বাভাবিক। কারণ বাবা-ছেলের সম্পর্কের জায়গায় তাদের প্রবেশাধিকার রয়েছে। অথচ এই স্বাভাবিক বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে অযথা বিতর্ক তৈরি করা হয়।
বুবলীর ভাষায়, শেহজাদ যদি তার বাবার জন্মদিনের কোনো ছবি বা মুহূর্ত শেয়ার করে, সেটিও নিয়ে হাসাহাসি করা হয়। কতটা হিংসাত্মক ও নোংরা মানসিকতা হলে এমনটা করা যায়। দুই ছেলের সঙ্গে শাকিব খানের সম্পর্ক প্রসঙ্গে বুবলী বলেন, শেহজাদ এবং জয় দুজনই কিন্তু শাকিব খানের সন্তান। একজন বাবার দুই সন্তানকে নিয়ে যখন এ ধরনের মন্তব্য করা হয়, তখন সেই বাবারও তো অস্বস্তি হওয়ার কথা।
বুবলীর দাবি, কোনো সুন্দর মুহূর্তকে ইচ্ছাকৃতভাবে নোংরা করে উপস্থাপন করা উচিত নয়। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করে, তাহলে তার দায়ও তাকেই নিতে হবে। তিনি বলেন, আজ আমি বা আমার পরিবার নিয়ে কিছু পোস্ট করলে সেটিকে কেন্দ্র করে আমাকে বা অন্য কাউকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু আসল নোংরামিটা কে করছে, সেটাও সবার ভাবা উচিত।