সৌন্দর্য ধরে রাখতে চোখের নিয়মিত যতœ নেওয়া দরকার। চোখের যত্ন ও সুস্থতা নিশ্চিত করতে চোখের ব্যায়াম ও খাদ্য তালিকা সম্পর্কে জেনে নেওয়া ভালো। চোখের মেকআপের ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখা উচিত। ভালো করে চোখের মেকআপ তোলা জানতে হবে। লিখেছেন উম্মে সালমা
চোখের মেকআপ তোলার কৌশল
মেকআপ তুলতে শিশুদের বেবি শ্যাম্পু ব্যবহার করা হয়। এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আইলাইনার, মাশকারা ও চোখের ভারী মেকআপ বেবি শ্যাম্পু দিয়ে সহজে তুলে ফেলুন। তুলা ছোট গোল করে পানিতে হালকা ভিজিয়ে তা দিয়ে চোখের চারপাশ ভিজিয়ে নিন। অল্প পরিমাণে বেবি শ্যাম্পু হাতে নিয়ে চোখের চারপাশে ঘষুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সময় বাঁচাতে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। খুব দ্রুত চোখের মেকআপ তোলার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন মেখে নিন। দেখুন কয়েক সেকেন্ডে চোখের মেকআপ পরিষ্কার করে দেবে। চোখ বন্ধ করে ক্রিম লাগাতে হবে। না হলে চোখ জ্বালাতন করতে পারে। ময়েশ্চারাইজার ব্যবহারের পর পরিষ্কার ও শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। ঘরোয়া উপায়ে নিজেই তৈরি করে নিতে পারেন মেকআপ রিমুভার। নানা ধরনের তেল রয়েছে যেমন : অলিভ অয়েল, নারিকেল তেল ইত্যাদি দিয়ে সহজে আই মেকআপ তুলতে পারেন। চোখের মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন ভ্যাসলিন বা অন্য কোনো পেট্রোলিয়াম জেলি। বাজারে নানা ধরনের বেবি ওয়াইপার পাওয়া যায়। এগুলো চোখের মেকআপ ওঠাতে বেশ কার্যকর। কেননা, শিশুর স্পর্শকাতর ত্বকের জন্যই এসব টিস্যু তৈরি করা হয়। চোখের মেকাপ তোলাতেও কাজে দেয়। যাদের ত্বক বেশি স্পর্শকাতর, তাদের জন্য যেনতেন চোখের মেকআপ রিমুভার ব্যবহার না করাই ভালো। চোখের ক্ষেত্রে প্রয়োজন ভালো মানের পণ্য, তা না হলে চোখের ক্ষতি হতে পারে।
খাদ্যতালিকা
চোখের যতেœ বিভিন্ন ধরনের শাকসবজি খাবেন। এতে ভিটামিন-সি, লুটেইন, বিটা ক্যারোটিন রয়েছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষা করবে। চোখের যতেœ ডিম বেশ উপকারী। ডিমের কুসুমে প্রচুর পরিমাণ লুটেইন এবং জিংক আছে যেগুলো চোখের ম্যাকুলার পতনে সাহায্য করে। খাদ্যতালিকায় ডিম রাখুন। এছাড়া মিষ্টি আলুতেও প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। চোখের যতেœ ভিটামিন-ই খুবই উপকারী। কাজু বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে। দিনে অন্তত ৫ থেকে ১০টি কাজুবাদাম খান। এছাড়া আপনার নিয়মিত খাদ্য তালিকায় ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-ই সমৃদ্ধ খাবার রাখুন। গাজর, পেঁপে, আমলকীসহ বিভিন্ন ধরনের ফল নিয়মিত খেলে চোখের কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় না।
ব্যায়াম
চোখের সুস্থতায় নিয়মিত চোখের কিছু ব্যায়াম করুন। দুই হাতের তালু কয়েক মিনিট ঘষে নিন এরপর হাতের তালু দিয়ে চোখ দুটি চেপে ধরুন। এভাবে ১ মিনিট অপেক্ষা করে ছেড়ে দিন। নিয়মিত এই ব্যায়ামে চোখের পেশির রক্ত চলাচল স্বাভাবিক ও সচল থাকে। চোখের ক্লান্তি ভাব দূর করতে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ চোখের মণি ঘুরিয়ে চোখের ব্যায়াম করুন ১০ সেকেন্ড। ঘুমানোর সময় আঙুল দিয়ে হালকাভাবে চোখের পাতা মাসাজ করুন ১ মিনিট। চোখের মাংসপেশি শিথিল রাখতে চোখ বন্ধ করুন এর ঠিক ২ সেকেন্ড পর আবার খুলুন। ১০ মিনিট ধরে করতে থাকুন।