ময়েশ্চারাইজার

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:১৩ এএম

ত্বক কোমল, মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে ময়েশ্চারাইজার গুরুত্বপূর্ণ। প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিসর, গ্রিস ও রোমের মানুষ অলিভ অয়েল, দুধ, মধু ও বিভিন্ন প্রাকৃতিক তেল দিয়ে ত্বক আর্দ্র রাখার চেষ্টা করত। সময়ের সঙ্গে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আধুনিক ময়েশ্চারাইজার আরও কার্যকর ও ত্বকবান্ধব হয়ে উঠেছে।

ময়েশ্চারাইজারের প্রধান কাজ হলো ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং ত্বকের সুরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা। প্রতিদিন রোদ, ধুলাবালি, দূষণ ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা কমে যায়। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি ত্বক থাকে নরম, সতেজ ও আরামদায়ক।

ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম, তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ওয়াটার-বেসড, আর মিশ্র ত্বকের জন্য লোশন বেশি উপযোগী। সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিবিহীন ও হাইপোঅ্যালার্জেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। মুখ ধোয়ার পর বা গোসলের কয়েক মিনিটের মধ্যেই ময়েশ্চারাইজার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখে, বলিরেখা কমায় এবং ত্বক সতেজ করে। তাই বয়স বা ঋতু নয়, সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজার বেছে নিয়ে নিয়মিত ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত