গাইবান্ধায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

‎‎গাইবান্ধার সাঘাটা উপজেলার আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এরআগে বুধবার রাতে গাজীপুরের হারিকেন কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা। এ পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

‎গ্রেপ্তারকৃত মোকলেসুর রহমান মুকুল সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। ঘটনার পর গত ২১ জুন জেলা যুবদল মুকুলকে বহিস্কার করে। তিনি ওই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

‎উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে নামীয় এবং ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।