‘স্টার নাইট’-এ মিলা

জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলামের ক্যারিয়ারের দুই দশক যেমন সাফল্যের, তেমনি ব্যক্তিগত জীবনও তুমুল আলোচিত-সমালোচিত। বিয়ে, বিচ্ছেদ আর আইনি লড়াইয়ের কঠিন সময় পেরিয়ে বিরতি ভেঙে আবারও গানে নিয়মিত হয়েছেন তিনি। মিলা এবার নিজের জীবনের নানা চড়াই-উতরাই ও অপ্রকাশিত গল্প নিয়ে হাজির হচ্ছেন টিভি পর্দায়।

মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ নিজের জীবনের সেই অজানা অধ্যায় উন্মোচন করেছেন মিলা। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অজয় পোদ্দারের প্রযোজনায় আজ ৩ জুলাই, শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে এ পর্বটি।