শুভ জন্মদিন

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম

আজ ৩ জুলাই। অভিনেত্রী মোমেনা চৌধুরীর জন্মদিন। ১৯৮৭ সালে অভিনয়জগতে পথচলা শুরু করা এই গুণী শিল্পী মঞ্চ, টেলিভিশন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনয় জীবনের অন্যতম সেরা অর্জন মুক্তিযুদ্ধের আবহে নির্মিত একক নাটক ‘লালজমিন’। এই মঞ্চনাটকে একক অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হন। বিশেষ এই দিনে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত