এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণ গ্রুপের শুভেচ্ছা

সাফল্যের ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুলের তোড়া তুলে দেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ।