আমার বাবা পৃথিবীর সেরা বাবা

আমার বাবা পৃথিবীর সেরা বাবা। আমি তাকে সবসময় বাবা বলে ডাকি। তিনি খুব ভালো একটা মানুষ। তিনি একজন নায়ক আর একজন হিরো। আমার বাবার নাম শফিকুর রাহমান। তিনি একজন লেখক। তার প্রায় ১০০০-এর মতো লেখা ছাপা হয়েছে। তিনি অনেক আদর করেন আমাকে। আমার বাবা আমার সবচেয়ে প্রিয়জন। তিনি অনেক কষ্ট করেন আমাদের জন্য। আমার বাবা আমাদের পরিবার প্রধান। তিনি অনেক সাহায্য করেন আমাকে। তিনি খুব ভালোবাসেন আমাকে। আমিও তাকে ভালোবাসি। তিনি আমাদের অনেক জায়গায় ঘুরতে নিয়ে যান। আমি যে সময় ছোট ছিলাম বাবা আমাকে সিটি ক্লাব মাঠে নিয়ে যেতেন খেলার জন্য। তিনি খুব ভালো। আমি তাকে অনেক ভালোবাসি।